May 29, 2026, 9:59 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

পিক্সেলে এখন বিশ্বসেরা বাংলাদেশের ইমন

নিজস্ব প্রতিবেদক :

ভিডিও ক্রিয়েটরদের আন্তর্জাতিক প্লাটফর্ম Pexels.com এ এখন বিশ্বসেরা বাংলাদেশের সাংবাদিক ও ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। এই ফ্লাটফর্মটির বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ ভিডিও ক্রিয়েটরের মধ্যে ইমন এখন ১ নম্বরে। পিক্সেলের ওয়েবসাইট ঘুরে এমন তথ্য জানা গেছে।

পিক্সেলের তথ্য অনুযায়ী, ইমরুল কাওসার ইমনের এ্যাকাউন্টে গত ২৮ দিনে ২৫ মিলিয়ন ভিউয়ার ভিজিট করেছে। দিনে গড়ে প্রায় ৯ লাখ মানুষ ভিজিট করেছে। একই সময় সারা পৃথিবী থেকে প্রায় ২৮ হাজার ভিডিও ডাউনলোড হয়েছে। যার অধিকাংশ ভিডিও বাংলাদেশের প্রকৃতি, সমুদ্র সৈকত, শহর এবং গ্রামের। পুরো ২০২৫ সাল জুড়ে ইমনের একাউন্টে মোট ভিউ হয়েছে ১৪০ দশমিক ৮ মিলিয়ন। প্রতি মাসে এক কোটি ২৫ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমনের একাউন্টের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য দেখেছে। হিসাব অনুযায়ী প্রতি দিন ৪ লাখ ১৬ হাজার ভিউয়ার, প্রতিঘন্টায় প্রায় সাড়ে ১৭ হাজার, প্রতি মিনিটে ৭২৩ জন তার একাউন্টে ভিজিট করেছে।

পিক্সেলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লেখিত সময়ে ১ লাখ ৮৪ হাজার বার ইমনের একাউন্ট থেকে ভিডিও ডাউনলোড করা হয়েছে। ওয়েবসাইটের মোস্ট ভিউয়ের তালিকায় সবার উপরে অবস্থান করছেন ইমরুল কাওসার ইমন। মোস্ট একটিভ তালিকায়ও সেরা তিন এ তার অবস্থান। এছাড়াও কমিনিটি লিডারবোড’এ সেরা ৫ এর মধ্যে সবার উপরে রয়েছেন ইমরুল কাওসার ইমন।

সবশেষ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইমরুল কাওসার ইমনকে জানানো হয়েছিল ৯২টি দেশ থেকে প্রতি ৩ মিনিটে একটি করে ভিডিও ডাউনলোড করা হচ্ছে। কখনও কখনও ডাউনলোডের হার তড়িৎ গতিতে ১৫৫.৫ শতাংশও ছাড়িয়ে গেছে।

কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন বলেন, মূলত সাংবাদিকতার পাশাপাশি কনটেন্ট তৈরির আমাল নেশা। কনটেন্ট তৈরি করতে গিয়ে নানা রকম ভিডিও ফুটেজের প্রয়োজন হয়। আবার কখনও কখনও প্রয়োজনের থেকেও বেশি ফুটেজ ধারণ করা হয়। মূলত কোয়ালিটি ফুটেজ বাছাই করে সেগুলো বিভিন্ন ধরনের প্লাটফর্ম
আমার টিম আপলোড করে। তবে পিক্সেলে ভিডিও আপলোড করি আমি নিজেই যাচাই ও বাছাই করে। কেননা এটা অনেক বড় একটা প্লাটফর্ম । মানুষ এখান থেকে আমার দেশে, গ্রাম এবং শহরের প্রাকৃতিক সৌন্দয দেখবে। তিনি বলেন, এখানে প্রতিটি সেকেন্ড কঠিন প্রতিযোগিতা হয়। আপনি নিয়মিত কাজ না করলে সবার শেষে চলে যাবেন। আর একবার পিছিয়ে পড়লে সামনে আসতে অনেক কষ্ট করতে হয়।

Pexels.com একটি ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট। বিশ্বের যে কয়টি ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় Pexels.com । প্রতিদিন বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের প্রয়োজনীয় ভিডিও ডাউনলোডের জন্য এই সাইটটি ভিজিট করে। প্রতিমাসে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেরে মাধ্যমে ক্রিয়েটরদের পুরস্কিত করে ওয়েবসাইট কর্তৃপক্ষ।

ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার। তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক এবং আরো কয়েকটি সাংবাদিক সংগঠনের সক্রিয় সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page