September 19, 2026, 4:35 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

নিক্কেন কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর বাৎসরিক সভা ও বসন্ত উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

সোমবার ১৬ ফেব্রুয়ারি, জলসিড়ি ১৬ নং সেক্টর, ডি ব্লকের ৯ নং হেভেন অন আর্থ প্রাঙ্গণে জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত নিক্কেন কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর বাৎসরিক সভা ও বসন্ত উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার মিজোনু, চেয়ারম্যান, নিক্কেন কেমিক্যাল জাপান ও নিক্কেন কেমিক্যাল বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার ইসোবে, প্রেসিডেন্ট, নিক্কেন কেমিক্যাল জাপান এবং মিস্টার ওহাতা, ম্যানেজিং ডাইরেক্টর, নিক্কেন কেমিক্যাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এছাড়াও উপস্থিত ছিলেন এম এ হুদা রোজেন, চিফ ওভারসিজ, চিফ কনসালট্যান্ট এবং চিফ এডভাইজার অব নিক্কেন কেমিক্যাল। অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, চিফ এডভাইজার (বাংলাদেশ), নিক্কেন কেমিক্যাল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ এহসানুল হাবিব সুইট।

সভায় কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের পরিচিতি ও গুণগত মান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা প্রতিষ্ঠানের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। জাপান থেকে আগত অতিথিদের মাঝে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে পরিবেশিত হয় বাংলা গান ও নৃত্য। নৃত্য পরিবেশন করেন তানহা, সাদিয়া, প্রিয়তি ও সোনালী। সংগীত পরিবেশন করেন নাফিসা, লিমি, এম এ মমিন, সিদ্দিকুর রহমান ও মাইনুল আহসান।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে আগত অতিথিবৃন্দ বাংলা সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন এবং তাদের মুগ্ধতা প্রকাশ করেন।

সার্বিকভাবে, বাৎসরিক সভা ও বসন্ত উৎসবের এই আয়োজন কোম্পানির পারস্পরিক বন্ধন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে।