May 29, 2026, 7:53 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

গুয়ারেখা ইউনিয়নে আলোচনায় তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

নিজস্ব প্রতিবেদক :

মাদকমুক্ত, দখলমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মানুষের মাঝে ছুটে চলছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। এ তালিকায় যোগ্যতা, ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে স্থানীয় জনমতের আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মার্জিত আচরণ, ভদ্রতা ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য তিনি অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। মানুষের সঙ্গে দ্রুত হৃদ্যতা গড়ে তোলার বিশেষ গুণ থাকায় অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন আপনজন।

চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে মাসুম বিল্লাহ বাবু ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন।
তার প্রধান লক্ষ্য একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত ডিজিটাল গুয়ারেখা ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি সমৃদ্ধি, সম্প্রীতি ও আধুনিক উন্নয়নের ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, উন্নয়নের স্বপ্ন দেখাতে এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি যেন অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো পুরো ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চান।

সচেতন মহলের মতে, ভোটাররা যদি লোভ-লালসার বাইরে থেকে নিজেদের সুচিন্তিত মতামত প্রয়োগ করেন, তবে গুয়ারেখা ইউনিয়ন পেতে পারে একজন স্মার্ট, সুদর্শন ও মার্জিত নেতৃত্বের প্রতীক—যিনি নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page