September 19, 2026, 3:23 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি, ঢাকায় হবে মহাসমাবেশ

Reporter Name

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল। ২ মের পরে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

বাংলাদেশ সংস্কৃতি ফিচার

বৃহস্পতিবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচি ঘোষণা করে গোলাম পারওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে ঢাকায় গণ মিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকী সব বিভাগীয় শহরে গণ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২ মে, প্রত্যেকটি জেলা শহরে গণ মিছিল হবে।

তিনি বলেন, এই ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ সেমিনার অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, ২ মে এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি কর্পোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।