September 19, 2026, 4:33 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন পাবনা চাটমোহরের কৃতি সন্তান মো. রাশিদুল ইসলাম।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রাশিদুল ইসলাম। সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনের সারির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ২০০৯-২০১০ সালে তেজগাঁও কলেজ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হন। ভর্তির পরপরই তিনি ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে হরতাল, অবরোধসহ সকল ধরনের প্রোগ্রামে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন।

শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে তেজগাঁও কলেজ ক্যাম্পাসে বহুবার ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হয়েছেন। কয়েকটি মামলা আছে তার নামে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রাশিদুল ইসলাম বলেন, ঢাকা মহানগর উত্তরের কমিটিতে দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতের চেয়ে আরও সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন।

পরিশেষে তিনি নতুন এ দায়িত্ব পাওয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।