পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরপুর জেলা পুলিশের অংশগ্রহণ

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হচ্ছে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’।এ উপলক্ষে আজ রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সাথে এক বিশেষ ‘কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে
শেরপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড থেকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এসময় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ লাইন্স মেসে “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে উপস্থিত অফিসার-ফোর্সের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *