ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নারী সাংবাদিকদের অংশ গ্রহণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি নৈতিকতা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৩ই মে বুধবার ২০২৬ ইং সকাল ১০ ঘটিকা র্বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস সবুর সচিব( উপসচিব) বাংলাদেশ প্রেস কাউন্সিল। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের ইকোনমিক রিপোর্টারস ফোরামের একমাত্র নারী সদস্য ও দ্যা ফিনানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করোসপনডেন্ট দৌলত আক্তার মালা। অনুষ্ঠান সন্ঞ্চালনায় ছিলেন সুপারিন্টেন্ডেন্ট – বাংলাদেশ প্রেস কাউন্সিল মোঃ শাখাওয়াত হোসেন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন – কেউ যেন সত্য কে গোপন না করে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকেন। সাংবাদিক কারো অনুগত না হয়ে সঠিক অনুসন্ধানে সত্য সংবাদ প্রকাশে ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। আইন কোন অচেতন ব্যক্তি কে সহায়তা করে না, তাই সাংবাদিকদের ও উচিত তাদের অধিকার আদায়ে সচেতন হওয়া।
প্রশিক্ষণ কর্মশালায় গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে আলোচকরা বলেন এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নারী সাংবাদিকদের নতুন উদ্যমে সাহসিকতা ও দক্ষতার সাথে পুরুষদের পাশাপাশি কর্মক্ষেত্রে থেকে সফলতার সাথে এগিয়ে যেতে সহায়ক হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, এই পেশায় নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যেই আজকের প্রশিক্ষণ কর্মশালা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রশিক্ষনের বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি৷
সাংবাদিক নেত্রী দৌলত আক্তার মালা বাংলাদেশে নারী সাংবাদিকরা কিভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল ভূমিকা রাখবে এ বিষয়ে তার জীবনের সাংবাদিকতার প্রতিকূল অনুকুল সকল বিষয় গুলো প্রশিক্ষণ কর্মশালায় ব্যাখা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ২৫ থেকে ৩০ জন নারী সাংবাদিক। সাংবাদিকতায় বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিক নারী সদস্যদের বেতন, ভাতা, ও অধিকার সুরক্ষা নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মুক্ত আলোচনা শুনেন। ভবিষ্যতে বাংলাদেশে প্রশিক্ষণের মাধ্যমে নারী সাংবাদিক পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাবে বলে মনে করেন।
প্রশিক্ষণ শেষে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন
অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের পাশাপাশি রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর পক্ষ থেকে সাংবাদিক শাহিদা আক্তার, আজিজুন্নাহার , মাহবুব আরা দুলু, মনোয়ারা খানম, লায়ন মনোয়ারা বেগম প্রমুখ।