September 16, 2026, 12:58 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

ইসি : বদলির বিষয়ে ব্যাখ্যা দিলো – ওসি-ইউএনওদের

ইসি : নিজস্ব প্রতিবেদক

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল ঘুরে দেখেছেন। উনাদের কাছে বিভিন্ন ধরণের তথ্য ছিলো। সেই ফাইন্ডিংস এর ভিত্তিতে উনারা ৩০ তারিখে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেও জানান তিনি।
ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচনে মনোনয়ন দেয়া স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র জমা প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭১৩টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। অন্যদিকে নির্বাচনে অংশ নিয়েছে ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল।