September 19, 2026, 1:05 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বিজ্ঞাপন প্রদর্শনীতে অভিনয়শিল্পীদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর একটি নতুন বিজ্ঞাপনের প্রদর্শনী করা হয়। বিজ্ঞাপন প্রদর্শনী অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের খ্যাতিমান অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত বিজ্ঞাপননটি নির্মাণ করেছেন পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী,। তিন পুরষের গল্পে মধ্যবিত্ত পরিবারের কষ্ট, মান অভিমান এবং স্বপ্ন নিয়ে চিত্রায়িত বিজ্ঞাপনে মডেল হিসেবে আছেন আব্দুল্লাহ রানা, শেখ স্বপ্না, মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, আঁখি চৌধুরী, আবরার এশাল, তায়্যেবা এশাল, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, নিম্মি, জলি, প্রীতি জান্নাত মিষ্টি, জান্নাতুল ফেরদৌস ইরা, নাহিদ খান, জলি সহ অনেকে।

অনুষ্ঠানে বিজ্ঞাপনের মডেলদের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাবুল আহমেদ, আসমা শিউলী, লিজা খানম, সাদিকা মালিহা সখ, আমেনা পারভীন রুপা, উর্মি আহমেদ, আনাহিতা, তাবাসসুম সহ অনেকে। এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলন ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আব্দুল মজিদ, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর সভাপতি ইঞ্জিনিয়ার খিতিশ চন্দ্র বিশ্বাস, অভিনেতা পরিচালক ও প্রযোজক বাবুল আহমেদ, ডন বসকো স্কুল ইন্টারন্যাশনাল এর অধ্যক্ষ নাহার লস্কর, লাবণ্য মিডিয়া হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা।

এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর গ্রাহক এএফএম সাফাত আমান ও সামিনা আইরিনকে ফুলেল শুভেচছা এবং আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।