September 19, 2026, 1:08 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান জনাব মো. নুরুল হক-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান জনাব মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপারেল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রদীপ জয়, দৈনিক আমাদের দিন-এর সম্পাদক ও প্রকাশক বি. এম. শাহ আলম, এবং সিবি সাংবাদিক ফেডারেল কমিটির সভাপতি মো. ওয়াসেল খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সভাপতি এস. এম. জিয়াউল হক। ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবাধিকার, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যানকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা গ্রাম পুলিশের কল্যাণ, মর্যাদা বৃদ্ধি এবং তাদের বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমান সময়ে মাত্র ৭,৫০০ টাকায় একটি সংসার পরিচালনা প্রায় অসম্ভব।
একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন গ্রাম পুলিশ।