September 19, 2026, 2:22 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

দল ত্যাগ করে অংশ নিচ্ছেন নির্বাচনে আম ছালা দুটোই হারাবেন: সাবেক ইসি সাখাওয়াত

Reporter Name

দল ত্যাগ করে অংশ নিচ্ছেন নির্বাচনে আম ছালা দুটোই হারাবেন: সাবেক ইসি সাখাওয়াত
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অনেকে দল ত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন অথবা সরকার অনেককে জোরপূর্বক নির্বাচনে অংশ গ্রহণ করাচ্ছে। এতে সরকারের যেমন উদ্দেশ্যে হাসিল হবে না; তেমনি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হয়তো আম ছালা দুটোই হারাবেন।

সাখাওয়াত হোসেন বলেন, গত দুই নির্বাচনে সাধারণ মানুষ যে কথাগুলো বলতো না, আজকে সেই কথাগুলো সাধারণ মানুষ বলছে। আমিতো ঘর থেকে বের হতে পারি না। যেখানে যাই সেখানেই মানুষ বলে, স্যার ভোট তো দিতে পারলাম না। এবার কি হবে? একটিই উত্তর দিই যে, আল্লাহ আল্লাহ করো। এছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই।

দেশের রাজনৈতিক ও নির্বাচনি হালচাল নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন এই সাবেক নির্বাচন কমিশনার।

তিনি বলেন, বর্তমানে জনগণ সচেতন হয়েছে। আর কাউকে সচেতন করা লাগবে না। ভোটাররা যথেষ্ট সচেতন হয়েছে, আর সচেতন করতে হবে না। সরকার হয়তো মনে করছে, গত দুটি নির্বাচন জনগণ মেনে নিয়েছিল এবারও হয়তো সেটি মেনে নেব। কিন্তু বাস্তবতা ভিন্ন। এবার ছাড় দেবে না জনগণ।