September 19, 2026, 2:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

কচুতে রয়েছে ডায়াবিটিস কমানোর চাবিকাঠি

Reporter Name

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এ ছাড়াও কচুতে আছে নানারকম ভিটামিন, যা অন্ত:সত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এর মধ্যে আছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। রক্তের কোলেস্টেরল কমাতেও কচু বিশেষ ভূমিকা পালন করে। কথায় বলে, কচুর কোনও অংশই ফেলনা নয়। কচুর মূল থেকে শুরু করে তার কাণ্ড, পাতা, ফুল, লতি পুরোটাই খুবই উপকারি। হার্ট থেকে শুরু করে ওজন কমানোর ক্ষেত্রেও কচু উপকারি।

জেনে নিন কচুর উপকারগুলো- হার্ট ভালো রাখে- কচু খেলে হার্ট ভালো থাকে। কচুতে রয়েছে পটাশিয়াম, ফাইবার, রেজিসটেন্স স্টার্চ। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকিও কমিয়ে দিতে সাহায্য করে।

ব্লাড সুগারে উপকারি- কচুর মূল ব্লাড সুগারের সমস্যার সমাধানে খুবই উপকারি। গ্লাইসেমিক লেভেল নিয়ন্ত্রণে কচুর প্রবল গুরুত্ব রয়েছে। কচুর মূল খেলে ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ক্যানসার নিধনে- কচুতে উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, উচ্চ পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে থাকে। ফলে শরীর থেকে ক্ষতিকারক ব়্য়াডিক্যালস কমিয়ে দেয়।

হজমে সুবিধা- কচু খেলে সুবিধা হয় হজমে। এতে থাকে ডায়েটারি ফাইবার। এতে গ্যাস সংক্রান্ত সমস্যা দূর হয়।

ওজন কমাতে কচু- এছাড়াও ওজন কমাতে ব্যাপকভাবে সাহায্য করে কচু। এটি অল্প খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে খাওয়ার ইচ্ছা সেভাবে আর থাকে না। আর তাই ওজন কমতে সাহায্য করে।