September 19, 2026, 2:12 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চৌদ্দগ্রামে প্রকাশ্যয়ে মাদক সেবনের ভিডিও ভাইরাল, যুবককে গ্রেপ্তারের দাবি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরালকৃত যুবকের নাম মোঃ পিন্টু (৩০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল মজিদের পুত্র। তাকে গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্ব পাড়া মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে সোমবার দুপুরে পিন্টু নামের এক যুবক প্রকাশ্যে মাদক (ভারতীয় ফেনসিডিল) সেবন করে। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যটি ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পৃথিবী তোমার আমার’ নামক একটি আইডি থেকে এ ভিডিওটি ভাইরাল হয়। সেকেন্ডের ভিডিওতে পিন্টুকে বলতে শোনা যায়, ‘আই পিন্টু পিন্টু, আই ফেনসি খাই’। কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও মাদকের সেবনের ভিডিওটি দেখতে পেয়েছি। প্রকাশ্যে মাদক সেবনের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি এর প্রতিকারে প্রশাসনের নিকট জোরদাবি জানাচ্ছি। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, বিষয়টি মাত্র জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি দেখে প্রকাশ্যে মাদকসেবনকৃত যুবককে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর আইনের আওতায় আনা হবে’