September 19, 2026, 7:11 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

কত পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা সালমানের সঙ্গে রোমান্স করতে

বিনোদন ডেস্ক

দক্ষিণের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে বলিউডেও প্রশংসা কুড়িয়েছেন রাশমিকা মান্দানা। এবার সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। আর খবরটি প্রকাশ্যে আসার পর থেকে নতুন এই জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন সিনেমপ্রেমীরাও।

তবে ৩০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স করতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা, এমন প্রশ্ন বাসা বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় সিকান্দার নামের একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক এ আর মুরুগাদোস। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে সালমানকে। আর তার বিপরীতে অভিনয় করবেন রাশমিকা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, অ্যানিমেল-এর জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক নেন রাশমিকা। গুঞ্জন উড়ছে, সিকান্দার সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। এই সিনেমাটির জন্য ৪ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিকান্দার। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

জিভিসি নিউস/ ইস