September 18, 2026, 3:57 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

দুর্গাপুরে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ২৪

রাজশাহী প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২৪ জনকে আটক করেছে র‍্যাব। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সমর্থদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলার ঘটনায় বাড়ানো হয় গোয়েন্দা তৎপরাতা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিছিন্ন একটি ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখন গ্রহণ চলছে বলেও জানান তিনি।

জিভিসি নিউস/ ইস