September 19, 2026, 5:08 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

পুরোনো ঢংয়ে হাজির হচ্ছে মিলা

বিনোদন ডেস্ক:

এই ঈদে সবাইকে চমকে দিয়ে পুরোনো ঢংয়ে হাজির হচ্ছেন নতুন মিলা। স্টেজ শোতে নিয়মিত থাকলেও নতুন গানে নেই বছর তিনেক ধরে। তার ফেরা নিয়েও ছিল অনিশ্চয়তা। সর্বশেষ এই শিল্পীকে দেখা গেছে আইসালা শিরোনামের একটি মিউজিক ভিডিওতে।

গানের শিরোনাম টোনা টুনি। গানের কথা, সুর ও সংগীত করেছেন গায়িকা নিজেই। এর ভিডিওতে মিলার সঙ্গে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। আর এটি নির্মাণ করেছেন ইলজার ইসলাম। আজ শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ প্রকাশ হচ্ছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে।

তিনি বলেন, ভক্তদের প্রত্যাশা অনুযায়ী টোনা টুনি গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান।

মিলা আরও বলেন, গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে- এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব। টোনা টুনি গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার না তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর মতো একটি গান হয়েছে। গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।

জিভিসি নিউজ / ইস