September 19, 2026, 3:23 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

রাকসুতে চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ-ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে গতকাল দু’জন ভিপি প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে। গতকাল ছিল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে এবং এরপর থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন। এদিকে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র কেউই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।

ঘোষিত ৯টি প্যানেল হলো ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবিরসমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ক্যাম্পাসে আলোচনা আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছয়টি প্যানেলের মধ্যে। এসব প্যানেলের শীর্ষ পদের মধ্যে ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ। সাধারণ সম্পাদক পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো: ফাহিম রেজা ও সহসাধারণ সম্পাদক পদে লড়বেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এস এম সালমান সাব্বির।