May 29, 2026, 6:55 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন করলেন ড. মাসুদ এমপি

Reporter Name

পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদেরব্য

পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ব্যতিক্রমী উদ্যোগ বাউফলে চালু হয়েছে “জনতার কল সেন্টার”। গতকাল সোমবার দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এই কল সেন্টারে স্থানীয় যেকোন নাগরিক যেকোন অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোন তথ্যসেবা গ্রহনের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে। তিনি আশা করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ হয়রানি, মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন।

জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

ব্যতিক্রমী উদ্যোগ বাউফলে চালু হয়েছে “জনতার কল সেন্টার”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page