September 19, 2026, 5:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চিত্রনায়ক আরিফিন শুভ মা হারালেন

Reporter Name

জনপ্রিয় চলচ্চিত্র তারকা আরিফিন শুভর মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুভর মা খাইরুন নাহারের (৭০) মৃত্যু হয়। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘চিত্রনায়ক আরিফিন শুভ’র মা গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে। এদিকে এই নায়কের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন শুভর মা খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি।
মায়ের মৃত্যুতে আরিফিন শুভ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে জায়েদ খান জানান, আজ বাদ ফজর জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ পা রাখেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব’ এর মতো সিনেমা উপহার দিয়েছেন। সামনে তার আরো কয়েকটি সিনেমা মুক্তির কথা রয়েছে।