September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

আবারও সংসার ভাঙলো মাহির

Reporter Name

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হার, এরপর সংরক্ষিত নারী আসন দিয়ে সংসদে যাওয়ার চেষ্টা করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সবভাবেই যখন স্বপ্ন ভাঙলো, তখন ঘরে ফিরে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় মাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি। একটি ঘরের মধ্যে দুইজন মানুষ থাকলে শুধুমাত্র তারাই জানেন, তাদের দুঃখ-কষ্ট। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে, আমার পরিবারের লোকদেরও অনেক সম্মান করেন। তবুও কিছু কারণে কিছু সিদ্ধান্ত নিতে হয়। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।

ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সেটিজেনদের প্রতি অনুরোধ জানান।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। এদিকে মাহিও রকিবের দ্বিতীয় স্ত্রী। রকিবের আগের সংসারে দুই সন্তান আছে, তাদের নাম সোয়াইব ও সাইয়ারা।