September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি

Reporter Name
সুহানি
আমিরের ‘দঙ্গল’ কন্যা সুহানি

মারা গেলেন ‌‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা সুহানি। মাত্র ১৯ বছর বয়সেই শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনাগরের।

ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগেই পা ভেঙে চিকিৎসা নিচ্ছিলেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। চিকিৎসার জন্য যে ওষুধ খেয়েছিলেন সেখান থেকেই পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার শরীরে। যার কারণে শরীরের বিভিন্ন স্থানে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেই কারণেই মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয় এই অভিনেত্রীর। শনিবার ফরিদাবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সুহিনি। পড়াশোনা শেষ করে অভিনয় ফেরার কথা কথা থাকলেও তা আর কোনদিন সম্ভব হবেনা।
ভারতীয় চলচ্চিত্র জগতে ‌‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।