September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

প্রেমিকা জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল

বিনোদন ডেস্ক

বলিউড তথা টলিউড, ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন মিঠুন চক্রবর্তী।এই তারকা জগতে বিখ্যাত হওয়ার জন্য বেশ লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু এই বর্ষীয়ান অভিনেতার সফলতার জীবনে আছে না পাওয়ার বেদনাও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি সারেগামাপা নামের একটা রিয়্যালিটি শোতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবনের অপ্রকাশিত ঘটনা সবার সঙ্গে শেয়ার করলেন।

রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মন খারাপ ছিল। তখন মঞ্চে ওই প্রতিযোগীকে খেয়াল করে মিঠুন বলেন, আমার জীবনেও এ রকমই হয়েছিল। একটি মেয়ের গভীর প্রেমে পড়েছিলাম। তারপর যা হওয়ার সেটাই হলো। মেয়েটি আমায় ছেড়ে চলে গেল। সময় পার হতে লাগল। আমি তারকা হলাম। তারপর আরও বড় তারকা হলাম।

মিঠুন আরও বলেন, একদিন হঠাৎ মেয়েটির সঙ্গে বিমানে আমার দেখা। ও আমার দিকে তাকাচ্ছিল না। আমি ওর সামনে গিয়ে বলেছিলাম, আমার দিকে তাকাচ্ছ না কেন? ও অস্বস্তি নিয়ে আমার দিকে তাকাল। ওকে সহজ করা জন্য বলেছিলাম, তুমি যা করেছিলে, ঠিক করেছিলে।

সারেগামার মঞ্চে মিঠুন বলেন, মেয়েটি তখন অনুতাপে মিঠুনকে বলেছিলেন, আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। উত্তরে মিঠুন বলেছিলেন, তুমি এসব না করলে হয়তো এত বড় তারকা হতে পারতাম না।

জিভিসি নিউস/ ইস