September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

আজ পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরের পর্দা উঠছে আজ। ১২ দিনব্যাপী তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।

প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে ঘটা করে এ আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের বিশ্বের বড় বড় তারকারা। লালগালিচায় আলো ছড়ান তারা। এ উপলক্ষে ইতিমধ্যে কান শহরে জড়ো হয়েছেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা।

কান উৎসবে এ বছর ৩টি সম্মানীয় পাম পুরস্কার দেওয়া হবে। তিনবারের অস্কার বিজয়ী মেরিল স্ট্রিপ, চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস এবং প্রশংসিত জাপানি অ্যানিমেশন স্টুডিও স্টুডিও ঘিবলি,কে এই সম্মানের জন্য বেছে নেয়া হয়েছে।

কান উৎসবের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ এক বিবৃতিতে বলেছেন, প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন মেরিল স্ট্রিপ। এবারের আসরে তাকে পেয়ে আমরা আনন্দিত।

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা।

দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা অল উই ইমাজিন আস লাইট। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া।

অতিথির তালিকায় থাকছেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা।

জিভিসি নিউস/ ইস