ঢালিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। এই তারকার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই তার ভক্তদের। বেশ কয়েকবারই তিনি জানিয়ছেন, অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন।
সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে জায়েদের। তবে তার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর। সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদের বিয়ের খবরটি জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এতেই শোরগোল বেধেঁছে নেটদুনিয়ায়।
ফেসবুকে জায়েদের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন জয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই ছড়িয়ে পড়েছে জায়েদের বিয়ের খবর। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। অনেকেই আবার বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন।
বিয়ষটির সত্যতা জানতে চাইলে গণমাধ্যমে জায়েদ বলেন, ধুর! ফাঁকা আওয়াজ।
জিভিসি নিউস/ ইস