September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

প্রাক্তন স্ত্রী হৃত্বিককে নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন রঙিন পর্দায় পদার্পণ করেন কাহো না পেয়ার হে ছবির মাধ্যমে। এরপর দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। বাবা অভিনেতা রাকেশ রোশন এই ছবির পরিচালনা করেছিলেন।

ব্যক্তি জীবনে বিয়ে করেছিলেন প্রেমিকা সুজান খানকে। এরপর তাদের ঘরে আসে দুই পুত্র সন্তান রেহান এবং হৃদান। কিন্তু ২০১৩ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন হৃত্বিক এবং সুজন। ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রায় ৮-৯ বছর পর বিবাহবিচ্ছেদের কারণ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে সুজান বলেন আমরা একে-অপরকে খুবই সম্মান করি। আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের কারণ যদি জানতে চান তা হলে বলব সেই টান আর ছিলই না। অনেকটা সময় পর আমরা উপলব্ধি করেছিলাম আমরা আলাদা থাকলেই ভাল থাকব। ফলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে ডিভোর্সটাই চূড়ান্ত।

জিভিসি নিউস/ ইস