September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

নির্বাচন শেষে বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জির প্রেমের খবর এখন আর অজানা নয় সিনে পাড়ায়। সিনেমাতেও এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই বনি-কৌশানী জুটি নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের ভক্তরাও বার বার জানতে চেয়েছেন কবে করছেন বিয়ে!

তবে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এবার সেই খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

এক প্রতিবেদনে তারা বলছে, ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষে হলেই বনি-কৌশানীর বিয়ে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না, ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই হাঁটছেন টালিউডের এই জুটি।

দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে। কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাই বিয়ের আয়োজনটা ইউরোপের কোনো দেশে।

জিভিসি নিউস/ ইস