September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বিরতির পর ওয়েব সিরিজে তাহসান- মিথিলা

বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী হিসেবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তাহসান খান। এরপর অভিনয় শুরু করেন তিনি। অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেন তিনি। অভিনয় এবং গান সমান তালে করেছেন তিনি। তবে ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাহসান। এবার অভিনেতা জানালেন অভিনয়ে ফিরছেন তিনি। তবে নাটক নয় বরং ওয়েব সিরিজ দিয়ে। আরিফুর রহমানের বাজ ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন তাহসান।

সংবাদ মাধ্যমে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।

বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর আর একসঙ্গে অভিনয় করেননি তারা। এর আগে তাদের একসঙ্গে অভিনয় করার গুঞ্জন উঠলেও সে প্রসঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তাহসান মিথিলা।

সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক। সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

সিরিজটির মাধ্যমে দির্ঘবছর পর দেখা যাবে তাহসান-মিথিলাকে।

জিভিসি নিউস/ ইস