September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

শাহরুখ হাসপাতাল ছেড়েছেন

বিনোদন ডেস্ক

তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে। তাকে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে`র খবরে জানা যায়, কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিন হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই দম্পতির অংশিদারিত্ব রয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় ধরে শাহরুখ খানের বন্ধু হিসেবে পরিচিত জুহি।

এর আগে গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

জিভিসি নিউস/ ইস