September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

সিঙ্গেল লাইফেই শান্তিতে আছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।

১৯৯৮ সালের ১৪ মে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। তবে টেকেনি তাদের সেই সংসার। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন জয়া-ফয়সাল। এরপর থেকে একাই জীবন পার করছেন এই দুই তারকা। সম্প্রতি বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন জয়া।

সাংবাদিকদের তিনি বলেন, আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হয়ে যাব। তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।

বিয়ের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই।

নতুন প্রসঙ্গে জয়া বলেন, বাংলাদেশে এখন পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজ। যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে। আর ভারতেও অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি কাজ শুরু করতে যাচ্ছি।


জিভিসি নিউস/ ইস