September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চাকরি দেবেন শিল্পীদের গাবতলী গরুর হাটে : ডিপজল

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা-ডিপজল প্যানেল। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এ নিয়ে উত্তপ্ত সিনেমাপাড়া আর এফডিসিতে মাঝেমধ্যেই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি, ভাই আমাদের অনেক ছেলে-মেয়ের কাজ লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক), নাচের ডিরক্টরদের বলব, তোমার ক`জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে একটা তালিকা দে, যারা কাজ করতে আগ্রহী।

কথায় কথায় এসেছে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।

এর আগে, শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।

এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

জিভিসি নিউস/ ইস