September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

শিল্পীদের কাজের খবরে বিব্রত: মিশা

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর বলেছেন―শিল্পীদের গরুর হাটে চাকরি দেবেন ডিপজল। মন্তব্যটি মিশা সওদাগর করেছেন দাবিতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এ নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, তখন তা নজরে আসে পর্দার দাপুটে অভিনেতা মিশার।

এ খল-অভিনেতা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। শুক্রবার (২৪ মে) তিনি জানালেন, কোনো প্রেস বা জার্নালিস্টকে দেয়া ইন্টারভিউতে এ ধরনের মন্তব্য করেননি তিনি। এ জন্য তার অনুমতি ব্যতীত এমন খবর প্রকাশ করা ঠিক হয়নি।

তিনি বলেন, ঘরোয়া কথাও সংবাদ হতে পারে, কিন্তু তার আগে অনুমতি নেয়া প্রয়োজন অবশ্যই। এ ব্যাপারে কোনো গণমাধ্যমকে কিছু বলিনি আমি। সংবাদ হওয়ার আগে আমার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি। বিষয়টি নিয়ে সংবাদ করা অনেকটা সাইবার অপরাধ। সাংবাদিক ভাইদের কিছুই বলিনি আমি, তারপরও এ নিয়ে সংবাদ করেছে তারা। আমি এমনটা আশা করিনি।

মিশা তখন কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারে সাধারণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বর্তমানে যাদের হাতে একদমই কোনো কাজ নেই, জীবিকা নির্বাহ নিয়ে সমস্যায় রয়েছেন―তাদের ইঙ্গিত করে এ অভিনেতাকে ডিপজলের গাবতলীর গরুর হাটে কাজে লাগানোর পরামর্শ দিতে দেখা যায়। আর তা নিয়েই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

জিভিসি নিউস/ ইস