September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

শিল্পী সমিতি শিল্পীদের কী কাজে লাগে : বর্ষা

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত নির্বাচনের পর সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে শিল্পীদের। এবার গত ১৯ এপ্রিল বিএফডিসিতে ভোটগ্রহণ হওয়ার পরদিন ভোটে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। কিন্তু কিছুদিন পর সেই নির্বাচন নিয়ে আদালতে রিট করেন এ নায়িকা।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সবাই আলোচনা-সমালোচনা করছেন, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষ এর এত ধৈর্য!

জিভিসি নিউস/ ইস