September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

শুভেচ্ছাদূত হলেন জান্নাতুল ফেরদৌস

বিনোদন ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয়ের পর মিশন এক্সট্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বেশ কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন ঐশী। খবরটি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার-এর (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন ঐশী। গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ প্রসঙ্গে ঐশী বলেন, এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম। এটাও তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ববাজারে অন্যতম জনপ্রিয় ফোন। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এই সবকিছু ভেবেই যুক্ত হয়েছি।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন ঐশী। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজও করবেন। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেতে পারে তাকে।

জিভিসি নিউস/ ইস