September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

গ্যাংস্টারের সঙ্গে পার্টি কঙ্গনার

বিনোদন ডেস্ক

নাইট ক্লাবের বার-কাউন্টারের সামনে বসে আছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার পাশে বিয়ারের বোতল হাতে দাঁড়িয়ে এক ব্যক্তি।

এরপর থেকে জোর চর্চায় রয়েছেন কঙ্গনা রাণৌত। মূলত, কঙ্গনার বিরোধী দল কংগ্রেসের এক কর্তা ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। এরপর দ্রুত তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। বিশেষ করে গ্যাংস্টার আবু সালেমের নাম উঠে আসায় কঙ্গনাকে নিয়ে নেটিজেনদের অনেকে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এই চর্চার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রাণৌত। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে কঙ্গনা লেখেন,কংগ্রেস পাগল হয়ে গিয়েছি। তারা এই ছবিটি ছড়িয়ে দিয়েছে। আর ক্যাপশনে লিখেছে,গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে আমি পার্টি করছি।

ছবির ব্যক্তি আবু সালেম নয়। তা জানিয়ে কঙ্গনা লেখেন, ছবির ব্যক্তিটির নাম মার্ক ম্যানুয়েল। তিনি টাইমস অব ইন্ডিয়ার বিনোদন বিভাগের প্রাক্তন প্রধান। এই কাজ সাংবাদিক মার্কের জন্য অসম্মানজনক। ছবির ব্যক্তি আবু সালেম নয়। একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন কঙ্গনা রাণৌত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

জিভিসি নিউস/ ইস