September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

তমা ও মিষ্টি দ্বন্দ্বের সমঝোতা : শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক:

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে বৃহস্পতিবার (২৩ মে) ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। মিষ্টি জান্নাতও হাঁটেন একই পথে। মানহানির অভিযোগ এনে তিনিও তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান।

সোমবার (২৭ মে) তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়। এ নিয়ে যখন উত্তাল নেট দুনিয়া, তখন বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।

সভাপতি মিশা সওদাগরের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই নায়িকার দ্বন্দ্বের মিটমাট করা হয়।

এ সময় শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব বলেন, তমা-মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়।

তমা মির্জা বলেন, দিনশেষে আমরা শিল্পী। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে।

মিষ্টি জান্নাত বলেন, বাবা-মায়ের মতো অভিভাবক শিল্পী সমিতি। সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। মূলত ইউটিউবারদের কারণে এই ভুল বোঝাবুঝি। আশা করব, ভবিষ্যতে ইউটিউবররা আর উদ্ভট ক্যাপশন দেবেন না।

জিভিসি নিউস/ ইস