সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই অভিনেত্রী।
যেখানে কৃষ্ণচূড়ার আগুনে পুড়ে ফাগুনের রঙ মাখলেন নায়িকা। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।
ছবিগুলো দেখা যাচ্ছে, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা।
এদিকে চলতি মাসেই পরীমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। পুত্রের পর কন্যা সন্তান পেয়ে আনন্দে ভাসছেন তিনি। গত ১২ মে কন্যার আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন নায়িকা। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।
জিভিসি নিউস/ ইস