September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

দুর্নীতির মামলায় ফেসে যাচ্ছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা অভিনেত্রীর নাম জড়িয়েছে রেশন দুর্নীতির মামলায়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলছে, অভিনেত্রীকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে। তবে তা, ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। বৃহস্পতিবার (২০মে) সামনে এল, ৫ জুন তাকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।

যদিও অভিনেত্রীর এখনও বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি। তিনি ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি না, তাও স্পষ্ট নয়। কারণ বর্তমানে তিনি অযোগ্য সিনেমার প্রচারণায় ব্যস্ত।

জিভিসি নিউস/ ইস