September 19, 2026, 6:01 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

অনেক শুভেচ্ছা বাবুর বাবা:অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান তার ক্যারিয়ারে অপু বিশ্বাসের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন। তাদের রসায়ন পর্দার বাইরে বাস্তব জীবনেও ধরা পরেছিল। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করে ছিলেন শাকিব এবং আপু। তাদের ঘরে আসে সন্তান জয়। তবুও দুজনের পথ এখন আলাদা।

ঘটনার শুরু শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি কেন্দ্র করে। মঙ্গলবার (২৮ মে) ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি করেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন তিনি। শাকিব খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু। গণমাধ্যমে শাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন,৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়। অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

জিভিসি নিউস/ ইস