ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির অপেক্ষায় রয়েছে স্পিন অব সিরিজ গোলাম মামুন। এই সিরিজটির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এই অভিনেতা।
এ বিষয়ে সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন, শুটিং করার সময় হঠাৎ করেই গুরুতরভাবে ইনজুরড হয় অপূর্ব। পরে ফিজিওথেরাপিস্ট এসে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করেন। ইনজুরড অবস্থার ওর (অপূর্বর) শুটিং করা কঠিন হয়ে পড়েছিল। পরে চিকিৎসক দ্রুত পেইন কিলার ইনজেকশন দেয়ার পরে সে কিছুটা স্বাভাবিক হয়। অপূর্বকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন। কিন্তু শুটিংয়ের ক্ষতি হবে ভেবে সে কাজ চলমান রাখে।
আরও বলেন, এরপর টানা কয়েকদিন শুট থাকলেও সে কোনো বিরতি নেয়নি বরং কাজ চালিয়ে যায়। অপূর্ব কাজের প্রতি বরাবরই ডেডিকেটেড। সে নিজের আগে অন্য সবার কথা চিন্তা করে। এটাই অপূর্বর গুণ।
জিভিসি নিউজ / ইস