September 19, 2026, 6:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বিয়ে বা লিভ-ইন আলাদা কিছু না:পায়েল সরকার

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসার পরেই টালিগঞ্জে গুঞ্জন। জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার বিয়ে করে চলে যাচ্ছেন বিদেশে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত বড়বাবু সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। ওদের সঙ্গে সময় কাটাব বলে বাড়তি কিছু দিন হাতে নিয়ে গিয়েছিলাম।

আরও বলেন, বিয়ের ইচ্ছে এখনও হয়নি। শুনেছি, অনেকে আমাকে লিভ ইনেও পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময়ে জানতে পারবেন।

এই অভিনেত্রী বলেন, অবশ্যই আমি বিয়ে করব। তবে কোনো প্রবাসীকে না। কারণ, কলকাতা ত্যাগ করার কোনো পরিকল্পনাই আমার নেই।

জিভিসি নিউজ / ইস