September 17, 2026, 10:09 am
শিরোনাম :
সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর

এসএসসি পুনঃনিরীক্ষণে, ঢাকা বোর্ডে পাস ১২৭ জন

অনলাইন ডেস্ক:

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। নঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে মোট ২ হাজার ৭২৩ জনের। মঙ্গলবার (১১ জুন) দুপুরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

পুনঃনিরীক্ষণের দেখা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষায় অকৃতকার্য থেকে পাস করেছেন ১২৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭০ হাজার ১২৯ জন। এসব শিক্ষার্থীরা মোট ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৩ মে থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়, যা চলে গত ১৯ মে পর্যন্ত।

জিভিসি নিউজ / ইস