September 19, 2026, 4:15 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ : বুবলী

বিনোদন ডেস্ক:

এদিকে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে (১৩ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শবনম বুবলীসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হঠাৎ এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম বুবলী।

এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে দেয়ালের দেশ সিনেমা হলে প্রচার করার জন্য মন্ত্রীকে ফোন দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং রিভেঞ্জ সিনেমা মুক্তির আবারও পরে মন্ত্রীকে ফোন দিতে হবে কিনা। এমন অভিযোগের প্রেক্ষিতে রাগান্বিত হয়ে সাংবাদিককে সামনে ডিকে নিয়ে পালটা প্রশ্ন করেন বুবলি।

সাংবাদিকে উদ্দেশ্য করে বলেন, কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে। আপনি সবাইকে এখন কথা দিন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নেবো। দেয়ালের দেশ আমার যে সিনেমা এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে।

তবে মন্ত্রীকে ফোন দেওয়ার অভিযোগের বিষয়ে বুবলী পালটা প্রশ্ন করলেও মন্ত্রীকে ফোন দেওয়া হয়েছে নাকি হয়নি এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

জিভিসি নিউজ / ইস