September 19, 2026, 4:15 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

২০২৪ এর বিউটি কুইন বাংলাদেশ দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক:

লাবণ্য মিডিয়া হাউজ এর কার্যালয়ে বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হয়।

১৮ অক্টোবর সকাল দশ-টা থেকে শুরু হয়ে রাত নয়-টা পর্যন্ত চলে এই অডিশন পর্ব।

গত ২৫ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিয়েলিটি শো এর যাত্রা শুরু হয়। এবং ৯ জুন অনুষ্ঠিত হয় ১ অডিশন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলন কেন্দ্র করে শহীদ এবং আহতদের সম্মানে জুলাই এবং আগস্ট মাসে ঘোষিত অডিশন স্থগিত করা হয়। বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে আবার পুনরায় অডিশন শুরু হয়েছে।

আজকের অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা নতুন করে অডিশন শুরু করতে পেরে ভালো লাগছে।

বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া সাংবাদিকদের বলেন, আজ আমরা বেশ কয়েকজন ভালো মানের প্রতিযোগী পেয়েছি।

বিশেষ করে চাকুরীজীবি, গৃহিণী, উদ্যোক্তা সহ নানান পেশার প্রতিযোগী থাকায় আমাদের রিয়েলিটি শো সকল বয়সের এবং সকল পেশার মানুষের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবে।

তিনি আরো জানান শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়েলিটি শো সম্পর্কে নতুন চমক ঘোষণা করা হবে।