September 16, 2026, 3:08 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার পর ১৭ জন মাদরাসাছাত্রী অসুস্থ

Reporter Name

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার পর ১৭ জন মাদরাসাছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার বিভিন্ন শ্রেণির ছাত্রী। তবে চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়ার পর ভয়ে ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

অসুস্থ ছাত্রীদের সহপাঠীদের দাবি, টিকা প্রদানকারীরা বলছেন, ছাত্রীরা সকালে খাবার না খাওয়ায় টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। যদি এটি সত্য হয়, তাহলে টিকা দেওয়ার আগে কেন তাদেরকে খাবারের কথা জিজ্ঞেস করা হয়নি? কয়েকজন নিশ্বাস নিতে পারছে না। কয়েকজনের প্রচণ্ড ব্যথা, হাত-পা নাড়াতে পারছে না। তাদের কিছু হলে দায় নেবে কে?

এদিকে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের তথ্য-ছবি সংগ্রহকালে টিকা কার্যক্রমে ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া ডা. খাদিজা আহমেদ গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রোগীর সঙ্গে থাকা লোকজনকে বলেন, ছাত্রীরা অসুস্থ হয়নি। ভয়ে তাদের মাথা ঘুরাচ্ছে। এর বেশি কিছু নয়। একপর্যায়ে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে, তিনি উত্তেজিত হয়ে পড়েন। বিনা অনুমতিতে আমার ভিডিও বক্তব্য নেবেন না বলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি।

অসুস্থ ছাত্রীরা হলেন- মিথিলা (১৩), আঁখি আক্তার (১২), আফিফা (১২), প্রীতি (১২), জান্নাতুল আকলিম মিপ্তা (১২), মাইশা (১৩), মাহি (১২), মাহিয়া আক্তার (১২), আছমা (১২), সুমাইয়া (১২), মারিয়া আক্তার (১২), মীম (১২), খাদিজা (১২), তামান্না (১৪), নুসরাত (১৩) ও আকলিমাসহ (১২) ১৭ জন।