September 19, 2026, 4:15 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

জন্মদিনে ভালোবাসায় সিক্ত রিমন শাহা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বিনোদন ডেক্স:
জন্মদিনে ভালোবাসায় সিক্ত রিমন শাহা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ; ছবি - ইন্সটাগ্রাম, রিমন শাহা।

আজ উদীয়মান অভিনেতা রিমন শাহা-এর জন্মদিন। দিনটিকে ঘিরে তাঁর হাজারো ভক্ত-অনুরাগীর ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। শুধু ভার্চুয়াল জগতেই নয়, সরাসরি অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এই নবাগত অভিনেতাকে।

এই আন্তরিক ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে রিমন শাহা বলেন, প্রকৃতির নিয়মে যখন জন্ম নিয়েছি, আবার সেই নিয়মে চলেও যেতে হবে। তবে এমন কিছু করে যেতে চাই যেন চলে যাবার পরেও আমার ভালোবাসার মানুষদের মনে বেঁচে থাকতে পারি।

“আমি সত্যিই আপ্লুত। সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে আরও ভালো কাজ করার জন্য। আমি সবার দোয়া চাই, যেন আমি ভবিষ্যতে আরও ভালো ও অর্থবহ কাজ দর্শকদের উপহার দিতে পারি।”

নতুন হলেও রিমন শাহা ইতিমধ্যে অভিনয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তাঁর প্রতি এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতে তাঁকে আরো পরিণত ও শক্তিশালী একজন শিল্পী হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন অনেকে।

তাঁর এই বিশেষ দিনে আমরা তাঁর জন্য শুভকামনা জানাই। জন্মদিনের এই মুহূর্ত হোক তাঁর জীবনের নতুন সফলতার সূচনা।