September 19, 2026, 4:16 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

‎চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিনে লাবণ্য মিডিয়ার বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিন পালন করা হলো লাবণ্য মিডিয়া হাউজের আয়োজনে। ঢাকায় এ অনুষ্ঠানে কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার, অভিনেতা, পরিচালক ও নাট্যকার মো. হেদায়েত উল্লাহ তুর্কী,সাংবাদিক ইসমাইল হোসেন, আরাফাত রহমান হিমেল, সিনিকদা ও প্রমূখ।

আঁখি চৌধুরী ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তিনি ‘প্রেমের কবিতা’, ‘শাহাজাদা’ এবং ‘ক্যামেরা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটকে তাঁর উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত। ‘বয়রা শশুর’, ‘প্রবাসীর বউ’, ‘গরীবের ভাই’, ‘ভাইয়ের ঋণ’, ‘শশুরবাড়ীর তালাক’ ও ‘গার্লফ্রেন্ডের বাইক’সহ শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন।

লাবণ্য মিডিয়া হাউজ প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিবিজান’-এ তিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন। জন্মদিনের বিশেষ মুহূর্তে আঁখি চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের ভালোবাসাই আমার শক্তি। দোয়া করবেন যেন আরও ভালো কাজ উপহার দিতে পারি।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত। #HappyBirthdayAakhi হ্যাশট্যাগে তাঁকে নিয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ে।

আঁখি চৌধুরী মিষ্টি ব্যবহার ও অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।