চরফ্যাশনে সাংবাদিক মামুনের জমি ফের দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক এ আর এম মামুনের ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি ফের দখলের চেষ্টা করছে দস্যুরা।

সোমবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত তোফাজ্জল তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফ, চর কচ্ছপিয়া গ্রামের আলী হোসেন চুট্টূ ও তার ছেলে জয়নালসহ একদল ভূমি দস্যু ট্রাক নিয়ে কিছু জমি চাষ দেয়, এবং মঙ্গলবার সকালে ওই জমিতে ধান রোপন করে এবং জমির আইলে কিছু লাগিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ভূমি দস্যুদের কাজ বন্ধ করেন।

জানাযায়, চর কচ্ছপিয়া মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৭ সালে ৩ একর জমি ক্রয় করেন। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়ারিশগন ভোগ দখলে রয়েছেন । সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু ও চর কচ্ছপিয়া গ্রামের জয়নালসহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে। সোমবার রাতে আবি আবদুল্লাহ লাভলু ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী আরিফ, আলী হোসেন চুট্টূ ও তার ছেলে জয়নালসহ একদল সন্ত্রাসী ট্রাক দিয়ে কিছু জমি চাষ দেয় এবং মঙ্গলবার সকালে জমির একটি অংশে ধানের বীজ রোপণ করে । এছাড়া জমির আইলে কিছু গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে। এ বিষয়ে সাংবাদিক মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের কাজ বন্ধ করেন। ইতিপূর্বেও ওই সন্ত্রাসীরা আরো দুই বার এ জমি দখলের চেষ্টা করেছেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *