September 19, 2026, 1:08 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বাঁচিয়ে রাখলো শেষ চারের আশা। যদিও এখনো সমীকরণ আছে অনেক, তবে টাইগাররা ঠিকঠাক শেষ করলো নিজেদের কাজটা। বাঁচা-মরার লড়াইয়ে হারিয়েছে আফগানিস্তানকে।

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যদিও কাঙ্খিত বড় জয় পায়নি, তবে এই জয় শিরোপা স্বপ্ন এখনো টিকিয়ে রাখলো বাংলাদেশের।

শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ, পাওয়ার প্লেতে ৫৯, আর ১০ ওভারে ১ উইকেটে যোগ করে ৮৭ রান। তবে এরপর কমে আসে রানের গতি, মাঝপথে বিধ্বংসী হতে পারেনি কেউ। বাড়িয়েছেন কেবল হতাশা।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ৬৭ রান! বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৪ রান। যা অবশ্য যথেষ্ট হয় বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা শেষ বলে এসে গুটিয়ে যায় ১৪৬ রানে।

বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে এরপর চ্যালেঞ্জ ছিল ভালো শুরু এনে দেয়া। সেই কাজটা ঠিকঠাক করছেন তানজিদ তামিম ও সাইফ হাসান।

আগের দুই ম্যাচে উদ্বোধনী জুটি ভালো করতে পারেনি। তাই আজ বদল এনে পারভেজ ইমনকে বসিয়ে সুযোগ দেয়া হয় সাইফ হাসানকে। শুরুটা নড়েবড়ে হলেও খাপ খাইয়ে নেন সাইফ।

তবে আসল কাজটা করেছেন তানজিদ তামিম। রানের গতি জারি রেখেছেন তিনি। ফজলে হক ফারুকী থেকে মোহাম্মদ গাজাফারকে উড়িয়ে মেরেছেন তামিম। সুবাদে পাওয়ার প্লেতে এসেছে ৫৯ রান।