September 17, 2026, 10:50 am
শিরোনাম :
সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর

আগামী নির্বাচনে কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

লাকসাম প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ‍্যে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাকের পার্টি প্রার্থী টিপু সুলতান, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম (নৌকা) বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী (ফুলের মালা) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার (চেয়ার) জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল (নাঙ্গল) কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন (গামছা) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেনের (মোমবাতি) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে হলফনামায় তথ‍্য গোপন রাখায় এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, জাকের পার্টি প্রার্থী টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া।