September 16, 2026, 4:02 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

রাত সাড়ে ৮টায় এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। প্রথম পর্বের তিন ম্যাচসহ মোট চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ প্রথম পর্বে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার কাছে হারে। তবে সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ভারত। ব্যতিক্রম কেবল ২০১৯ সালের ভারত সফরের প্রথম ম্যাচে, যেখানে নাইম শেখ ও মুশফিকুর রহিমের ব্যাটে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

প্রথম জয় আসে ২০১২ সালে, দ্বিতীয়টি ২০২৩ সালে প্রেমাদাসায়, যেখানে সাকিব আল হাসান ম্যাচসেরা হন। তবে এবার বাংলাদেশ খেলছে সাকিবকে ছাড়াই। তরুণদের সামনে সুযোগ রয়েছে নতুন ইতিহাস লেখার। মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বাকযুদ্ধের ফল যাই হোক, মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে জয়-পরাজয়।